1. admin@doinikaparadhprotidin.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনের নির্বাচিতদের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহন শ্রমিক আন্দোলনে যানজট নিরসনকালে হুমায়ুন কবির খানের ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ ও মৌচাক পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি পুলিশ বাহিনীর অধস্তন কর্মচারীদের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা পর প্রত্যাহার কালবেলা’র সাংবাদিক আকন্দ সোহাগের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ আশুলিয়া জামগড়া এলাকায় ভেজাল ও নকল সিগারেটের আখড়া অষ্টম শ্রেণি পাস করে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগ আব্দুল আলিমের বিরুদ্ধে ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দ

বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনের নির্বাচিতদের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

 

নিজস্ব ঃপ্রতিবেদক। 

 

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচন। এতে সর্বসম্মতিক্রমে শেখ মোহাম্মদ ফরিদ আহমেদ চিশতি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং কে.এম মোহাম্মদ হোসেন রিজভী মহাসচিব নির্বাচিত হয়েছেন।
গত ৩১ অক্টোবর (শনিবার) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. প্রফেসর মোঃ আবু হানিফ খান। কমিশনার হিসেবে ছিলেন ঢাকা জজ কোর্টের এডিশনাল পিপি ওহেদুর জামান টিটু এবং বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব আ ফ ম বোরহান উদ্দিন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র ভাইস চেয়ারম্যান এ কে এম বেলাল উদ্দিন; ভাইস চেয়ারম্যান হাজী নুর মোহাম্মদ, দেওয়ান মোঃ জিল্লুর রহমান টরিক ও মো. ওবায়দুল করিম।
সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মোঃ আমিনুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব পদে আবু সাইদ বেপারী ও মোঃ মাজেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শিহাব উদ্দিন সরকার ও মোঃ ইসমাত মোল্যা।
অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন— অর্থ সচিব মোঃ মোফাজ্জল হোসেন রাজু; প্রশাসন ও সমন্বয় সচিব এডভোকেট সেলিনা বেগম ইউনা; দপ্তর সচিব ফারহানা আক্তার ফাতেমা; ধর্ম ও সমাজকল্যাণ সচিব শেখ শহিদুল ইসলাম; আইন সচিব আবু সালেহ চৌধুরী; প্রচার ও প্রকাশনা সচিব মোঃ সাইদুল ইসলাম; শিক্ষা, গৃহায়ন, নারী ও শিশু সচিব রাজকুমারী সালমা সুলতানা এপি; তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আব্দুল হামিদ; ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া; মহিলা বিষয়ক সচিব মানসুরা আক্তার কাকুলী এবং খাদ্য, দূর্যোগ ও ত্রাণ সচিব সৈয়দ ফাইক উজ্জামান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নূরে আলম জিকু, মোঃ আব্দুল মান্নান, মোঃ বশির রানা ও মোঃ মোশারফ হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক অপরাধ প্রতিদিন