
শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার।
আশুলিয়া থানা দিন জামগড়া এলাকায় প্রাইমারি স্কুল রোড জয়নালের কলার আড়তে মধ্যে পাওয়া যায় নকল সিগারেট। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ক,একজন গণমাধ্যম কর্মী জয়নাল কে জিজ্ঞাসা করিলে তিনি নকল সিগারেট সম্পর্কে কিছু বলতে পারেনি। এবং পরে উনার কাছ থেকে সিগারেট প্রতারণা শিকার হচ্ছেন জনগণ । তাকে নকল সিগারেট সম্পর্কে জানতে চাইলে উনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা না বলে ঘটনা স্থল থেকে পালিয়ে চলে যায়। পালিয়ে যাওয়ার কারণে জনসাধারনে মনে প্রশ্ন জাগে এটা আসল ও ভুয়া সিগারেট না হলে উনি পালিয়ে যাবে কেন। একারণে এলাকাবাসীর মনে রহস্য সৃষ্টি হয়। পরে ওখানে পারভেজ নামে এক ব্যক্তি আসেন এবং গণমাধ্যম কর্মীদের হুমকি দামকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করতে বলেন। জনসাধারণের প্রশ্ন হলো কলা বিক্রেতা ও দোকানদার উনি কেন সিগারেট পাইকারি বিক্রি করবে। আর যদি করে তাহলে উনার সিগারেটের নামে ট্রেড লাইসেন্স থাকার দরকার আছে। কিন্তু জয়নাল কোন ট্রেড লাইসেন্স দেখাতে পারেনি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টা জানালে তাহারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন গণমাধ্যম কর্মীদের।