
শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারা
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ২০/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২৩:৪০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়াসিন খন্দকার তানজিল (৩২), পিতা-মোঃ নাজমুল খন্দকার, মাতা মোছাঃ তাহমিনা বেগম, সাং-উত্তর জামসিং, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। ইমরান হোসেন (২৪), পিতা-মৃত জালাল হাওলাদার, মাতা-ফরিদা বেগম, সাং-রেডিও কলোনি, ভাটপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ৪৭ (সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ৪.৭ গ্রাম, মূল্য অনুমান ১৪,১০০/- (চৌদ্দ হাজার একশত) টাকা গ্রেফতার করেন
উল্লেখ্য যে ০১ নং আসামী মোঃ ইয়াসিন খন্দকার তানজিল(৩২) এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা ও ০২ নং আসামী ইমরান হোসেন(২৪) এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।