1. admin@doinikaparadhprotidin.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনের নির্বাচিতদের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহন শ্রমিক আন্দোলনে যানজট নিরসনকালে হুমায়ুন কবির খানের ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ ও মৌচাক পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি পুলিশ বাহিনীর অধস্তন কর্মচারীদের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা পর প্রত্যাহার কালবেলা’র সাংবাদিক আকন্দ সোহাগের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ আশুলিয়া জামগড়া এলাকায় ভেজাল ও নকল সিগারেটের আখড়া অষ্টম শ্রেণি পাস করে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগ আব্দুল আলিমের বিরুদ্ধে ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দ

পুলিশ বাহিনীর অধস্তন কর্মচারীদের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

 

পুলিশ বাহিনীর অধস্তন কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ড–২০২৬-এর সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা ও তদারকি করেন ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন।
এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী।
পরীক্ষা চলাকালে যথাযথ নিয়মনীতি অনুসরণ করে পরীক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরীক্ষা শেষে পুলিশ সুপার শামীমা পারভীন পরীক্ষার্থীদের উদ্দেশে পেশাগত দক্ষতা বৃদ্ধি, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পদোন্নতির মাধ্যমে অর্জিত নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি পরীক্ষার্থীদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, যোগ্যতা ও কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে দায়িত্বশীল জনসেবার মান উন্নয়নে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক অপরাধ প্রতিদিন