নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নের গাজিবাড়ি মধ্যপাড়া এলাকায় শরিফের বাবা মরহুম আব্দুল হালিমের কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই ও আব্দুল মালেকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কুলখানি অনুষ্ঠানে মরহুম আব্দুল হালিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিরা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করার জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা মরহুমের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়। কুলখানি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মরহুম আব্দুল হালিমের স্মরণে দোয়া ও মোনাজাত সম্পন্ন হয়।
মহান আল্লাহ মরহুম আব্দুল হালিমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।